1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

আশার আলো জ্বালালেও শেষ পর্যন্ত হারল বাংলাদেশ

  • সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৪৭ পঠিত

স্পোর্টস রিপোর্টারঃ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল ফুটবলের উৎসব। এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ‘সি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ ২-১ গোলে হেরে গেছে সিঙ্গাপুরের কাছে। অনেকদিন পর এত ভিড়, এত উৎসাহ আর আশায় ভরে ছিল স্টেডিয়াম। কিন্তু মাঠের পারফরম্যান্স হতাশার।

প্রথমার্ধে সিঙ্গাপুর একটি গোল করে এগিয়ে যায়। বিরতির ঠিক আগে উই ইয়াংয়ের ভলিতে বাংলাদেশের জালে বল জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোলের ব্যবধানও বাড়ায় তারা। তবে ৬৭ মিনিটে রাকিব হোসেনের প্লেসিং শটে বাংলাদেশের আশা ফিরে আসে।

শেষ পর্যন্ত সিঙ্গাপুরের রক্ষণে চেপে ধরলেও বাংলাদেশ গোল করতে পারেনি। শেষ মুহূর্তে তারিক কাজীর হেড গোলবার পাশ কাটিয়ে গেলে হারের কথা নিশ্চিত হয়।

দলে নতুন ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং গ্যালারিতে উপচে পড়া ভিড় দেশের ফুটবলে একটি নতুন আমেজ এনেছিল। কিন্তু এদিন সেই আশা পূরণ হয়নি।

এবারের হার বাংলাদেশের গ্রুপ ‘সি’-র পরবর্তী ম্যাচগুলোকে কঠিন করে দিয়েছে। কোচ কাবরেরা ও তার খেলোয়াড়দের সামনে এখন জয়ের বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট