1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসপি মাসুদ আলম। পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি। পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা গুরুতর আহত। ছড়া: ভাদ্র আশ্বিনের দেশে -স্বর্ণা তালুকদার

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কার্যালয়ে হামলা, নিহত- ৩

  • সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮৭০ পঠিত

ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে একটি কেন্দ্রে মঙ্গলবারের ভয়াবহ হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে তিন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।

অজ্ঞাতপরিচয় ইরাকের কোনো প্রতিরোধকামী সংগঠন মোসাদের স্থাপনায় হামলা চালায়। খবর পার্সটুডের।

জানা গেছে, স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টারে ওই হামলা চালানো হয় যাতে দশজন হতাহত হয়েছে।

এরমধ্যে মোসাদের তিন কর্মকর্তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই কেন্দ্রে এসব ইসরায়েলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন।

এদিকে, ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরায়েলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের কেন্দ্রে হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরায়েল ইরানকে দায়ী করে তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট