1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ইসলামের জন্য রাজনীতি করি, ব্যক্তিস্বার্থে নয় — আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন

  • সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫১ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন, “আমরা ব্যক্তিস্বার্থে রাজনীতি করি না, বরং রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইসলামের নির্দেশিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।”

২৮ আগস্ট বৃহস্পতিবার বাদ এশা চট্টগ্রামের বন্দর মসজিদে অনুষ্ঠিত বন্দর থানা মজাহিদ কমিটি মাসিক ইস্তেমায় তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব নুর উদ্দিন বলেন, “দেশে আজ নীতি ও আদর্শের চরম অভাব। দুর্নীতি, অবিচার, দলীয় স্বার্থ আর ক্ষমতার দাপটে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি কোরআন-সুন্নাহর নির্দেশনা মেনে। কোনোদিন হিংসা, বিভক্তি বা ক্ষমতা লিপ্সার রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। আমরা যেমন অন্ধকার দূর করতে আলো জ্বালাই, তেমনই সমাজে জুলুম-দুর্নীতি দূর করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। কারণ, আলোকিত সমাজ গঠনের জন্য প্রথম প্রয়োজন সত্য ও ন্যায়ের পতাকা উঁচু করা।”

নুর উদ্দিন তার বক্তব্যে জনগণকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। তারা চায় শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার ও সুস্থ নেতৃত্ব। সেই নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা, কর্মীদের পরিশ্রম ও আল্লাহর সাহায্যে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের বিজয় হবে।”

মাসিক ইস্তেমায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বন্দর থানা কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, স্থানীয় আলেম ও সুধীজন উপস্থিত ছিলেন। ইস্তেমায় দলীয় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির দিকনির্দেশনাও দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট