1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

এক সপ্তাহে, এক কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট। আগামী ৭ থেকে ১৪ আগষ্ট, দেশজুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে 

  • সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৮৪৯ পঠিত

করোনার টিকা দিয়ে আসলে কি কিছু হয়? মানুষ তো মরছে দ্বিগুন আগের তুলনায়, কই করোনার টিকা তো বাঁচাতে এলো না। যারা টিকা নিয়েছে তারাও তো আক্রান্ত হচ্ছে তাহলে লাভ টা কি হলো। হুদাই লাফালাফি টিকা নিয়া তাই না।

প্রথম দিকে যখন টিকা এলো তখন এই কথাবার্তা গুলো ছিলো মানুষের মুখে মুখে। কিন্তু এখন আর কারোই অজানা নয় টিকায় কি হয়। এবং তার প্রমাণ এ পর্যন্ত কত মানুষ টিকা নিয়েছে এবং কত নিবন্ধন করেছে তার সংখ্যাটা অনুধাবন করলেই বুঝা যায় ।

করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষের জন্য ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে এবং তা যেন সর্বস্তরের মানুষ সঠিকভাবে পায় তার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখন গ্রাম পর্যায়ের মানুষ নিবন্ধন ছাড়াই টিকা পেতে যাচ্ছে , ১৮ বছরের ছেলে মেয়েরাও নিবন্ধনের আওতাভুক্ত হচ্ছে।

আগামী ৭ থেকে ১৪ আগস্ট এক সপ্তাহে দেশজুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়সহ বিশেষ কর্মসূচির মাধ্যমে কমপক্ষে এক কোটি ডোজ টিকা দেওয়া হবে। এ কর্মসূচিতে বয়স্করা অগ্রাধিকার পাবেন। বেশি মানুষকে টিকার সুবিধা দিতে নিবন্ধন না করে শুধু এনআইডি নিয়ে গিয়েও টিকা নেওয়া যাবে। তবে যাঁদের এনআইডি নেই, তাঁদের জন্যও অন্য ব্যবস্থা রাখা হবে।

সরকার সামগ্রীকভাবে বর্তমানে করোনা প্রতিরোধের জন্য টিকাকে সর্বাধিক প্রায়োরিটি দিচ্ছে যাতে আমরা আবার করোনার দূর্দিন কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে পারি। কিন্তু আমাদেরও এক্ষেত্রে অনেক কিছু করার আছে। ভ্যাক্সিন একা কিছুই করতে পারবে না। করোনা প্রতিরোধ শুধু আল্লাহর রহমতে আমরাই প্রতিরোধ করতে পারবো আর তা হলো স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি নিষেধ মেনে চলার মাধ্যমে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমাদের ভুলের খেসারত না দিতে হয় সে ব্যাপারটা একটু মাথায় রাখবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট