1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

  • সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪২২ পঠিত

আ‌মিনুল হক রিপন , চট্টগ্রামঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়কে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানায় এই জিডি করেন। জিডি নম্বর— ১৮২২। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর রাত ৯টার দিকে নগরীর প্রেসক্লাব এলাকায় অবস্থানকালে রিদুয়ান হৃদয়ের ফোনে একটি অজ্ঞাতনামা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে উক্ত হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশ করলে দেখা যায়, ঐ নাম্বার থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর একই নাম্বার থেকে মোবাইল কলের মাধ্যমেও বারবার হুমকি প্রদান করা হয়।

এ বিষয়ে এনসিপি নেতা রিদুয়ান হৃদয় বলেন,“আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং মহানগর সমন্বয়ক কমিটির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি সাধারণ ডায়েরি করেছি। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনলে বোঝা যাবে এর পেছনে কোনো বড় ধরনের চক্রান্ত চলছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধরছি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট