1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

কাচ্চি এক্সপ্রেসের খাবারে ক্ষতিকর কেমিক্যাল-রং, লাখ টাকা জরিমানা

  • সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খাবারে ক্ষতিকর কেমিক্যাল, মেয়াদোত্তীর্ণ মসলা ও রং ব্যবহার এবং বাসি বিরিয়ানি সংরক্ষণের দায়ে কাচ্চি এক্সপ্রেস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

একইদিন জিইসি মোড় এলাকার ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়সহ নানা অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পতেঙ্গা থানার কাঠগড় এলাকার মাওলানা ফার্মেসি নামে একটি দোকানে বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

অভিযানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সাথে ছিলেন ভোক্তাধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ, মো: আনিছুর রহমান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্য, ওষুধ বিক্রি, রেষ্টুরেন্টের খাবারে ক্ষতিকর মসলা, রং ব্যবহারের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট