1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ওয়াহিদ মালেক- “চট্টগ্রামে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে।”

  • সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৭১ পঠিত

 

মোহাম্মদ আবদুল আলী – চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্পন্দন” এর মোড়ক উন্মোচন ও সংস্থার সম্মানিত আজীবন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণসহ কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ১৬ মে শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডস্থ দৈনিক আজাদীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কিডনি রোগীকল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের মহাসচিব এড. জিয়া হাবীব আহ্সান, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। সংস্থার অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ আলী চৌধুরী, ডা. মোহাম্মদ সরওয়ার, ডা. দুলাল দাশ, আজীবন সদস্য মোহাম্মদ ইউনুছ, দৈনিক নয়া বাংলার সম্পাদক জিয়া উদ্দিন হিরু, সংস্থার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ সম্পাদক মোশারেফ হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক-মনি, কার্যানির্বাহী সদস্য আহসান হাবীব বাবু, প্রকাশনা উপ-কমিটির সদস্য এস. এম কামরুল ইসলাম, ঢাকা উপ-কমিটির সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, আজীবন সদস্য নজরুল হোসেন শুকরিয়া, মোকাম্মেল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, বর্তমান সময়ে কিডনি-রোগ একটি জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্য সমস্যা। গুটিকয়েক অবস্থাপন্ন রোগী ছাড়া অধিকাংশ কিডনি রোগী প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের ভার বহন করতে না-পেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই বাস্তবতায় কিডনি রোগী কল্যাণ সংস্থা সীমাবদ্ধতার মাঝেও কিডনি রোগীদের চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, যেকোন মানবিক চিকিৎসাসেবার জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তাই আমাদের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সহায়তা নয়; বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কিডনি-রোগীদের জন্য টেকসই সহায়তা নিশ্চিত করা। জনাব ওয়াহিদ মালেক বলেন, আমাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে, চট্টগ্রাম মহানগরীতে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার ও একটি পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে নগরীর সুবিধাজনক স্থানে একটি সুপরিসর ভূমির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

সিনিয়র সহ-সভাপতি এড. জিয়া হাবিব আহসান বলেন, বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনে নিকটাত্মীয়ের বাধ্যবাধকতা (২২ ধরনের আত্মীয়) প্রধান আইনি বাধা, যা দাতা সংকট তৈরি করছে। ২০১৯ সালের হাইকোর্টের রায়ে আত্মীয়ের বাইরেও (মানবিক/ইমোশনাল ডোনার) কিডনি দানের সুযোগ তৈরির নির্দেশ থাকলেও, পূর্ণাঙ্গ আইন সংশোধনে বিলম্বের কারণে জটিলতা কাটেনি। বর্তমান নির্বাচিত সরকার আইনটি দ্রুত সময়ের মধ্যে সংশোধন ও সহজ করলে কিডনি ট্রান্সপ্ল্যান্টে বিদ্যমান আইনি জটিলতা কাটিয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এতে করে আত্মীয়ের বাইর থেকেও কিডনি গ্রহণ সহজতর হবে। সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ বলেন,মরহুম সাংবাদিক জাহেদুল হক এর স্বপ্ন ছিলো কোনো কিডনি রোগী যেনো চিকিৎসার জন্যে বিদেশে যেতে না হয় এবং আমরা সে স্বপ্ন নিয়ে কাজ করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট