1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া

কৃতি শিক্ষার্থীরা দেশ ও জাতির আলোকিত সম্পদ -মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি

  • সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৪৭ পঠিত

চট্টগ্রাম মহানগর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান মাদ্রাসার সভাপতি মোঃ সামসুল আলমের সভাপতিত্বে ও মাদ্রাসা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় ২৮ মে ২০২২ শনিবার বেলা ১১টায় মাদ্রাসা ক্যাম্পাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌনুরী নওফেল এমপি বলেন, কৃতি শিক্ষার্থীরা দেশ ও জাতির আলোকিত সম্পদ। তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছেন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার ইসলামী শিক্ষার পুনর্গঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাসহ ইসলামী মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার উল্লেখযোগ্য অবদান রাখছে। সেই সাথে আওয়ামী লীগ সরকার স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি মহল মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। কিন্তু আওয়ামী সরকার মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার মান সমমান করে দিয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, মাদ্রাসা কমিটির সদস্য শোয়েব রিয়াদ, আমিনুল ইসলাম ও নুরুল হোসাইন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট