1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

‘গল্পকার’ ফোরাম চট্টগ্রাম-এর কমিটি গঠন

  • সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯২২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রাম-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক আনোয়ারা আলম, কনভেনর কবি ও কথাকার সাঈদুল আরেফীন, মেম্বার সেক্রেটারি কথাসাহিত্যিক আলমগীর শিপন এবং ট্রেজারার হয়েছেন কথাশিল্পী সুবাস সর্ববিদ্যা। শনিবার ১৭ ডিসেম্বর সংগঠনের সদস্যদের গোপন ব্যালটের ভোট প্রদানের মধ্য দিয়ে কমিটি কার্যক্রম শুরু করে।
সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ড. গাজী গোলাম মাওলা (আজাদ বুলবুল), শিক্ষা প্রশিক্ষক ও লেখক শামসুদ্দীন শিশির, কথাশিল্পী মিলন বনিক, অরূপ পালিত, ছন্দা দাস ও তাপস চক্রবর্তী ও ‘গল্পকার’ প্রকাশক ও সম্পাদক কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন।
উল্লেখ্য, ‘গল্পকার’ বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা হিসেবে ২০১৫ সালের জানুয়ারি থেকে যাত্রা শুরু। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী লেখক-পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালি অগণিত লেখক ‘গল্পকার’ এ লিখছেন। বাংলা ছোটগল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যেই একনিষ্ঠ কাজ করে যাচ্ছে ‘গল্পকার’।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট