1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের

চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে এ নিয়োগ দেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে এবং সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের আচরণবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

নিয়োগপ্রাপ্ত ৪২ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার জন্য দায়িত্ব পালন করবেন ১২ জন এবং জেলার ১৫টি উপজেলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জন ম্যাজিস্ট্রেটকে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার থেকেই দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা তাদের কার্যক্রম শুরু করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট