1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামে এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

  • সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২৫:

চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ সমাবেশে সরকারের পরিবেশ ও জলবায়ুর ক্ষতিকারক আর্জেন্ট এলএলসি-এর সঙ্গে করা সাম্প্রতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ(ISDE Bangladesh), ক্লিন(CLEAN) এবং বিডব্লিউজিইডি(BWGED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই শক্তিতে রূপান্তরের আহ্বান জানানো হয়।

 

বক্তারা বলেন, দেশের জ্বালানী নিরাপত্তা এমনিতেই বৈদশিক ও এলএনজি-নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বিদ্যুতসহ সব ধরনের জ্বালানীর দাম বৃদ্ধি পাবে এবং যার চুড়ান্ত পরিনতি জনজীবনে অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। বক্তারা বাংলাদেশে সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ অগ্রাধিকার দেবার জোর দাবি জানান।

 

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে হবে। এই এলএনজি চুক্তি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করবে, অথচ সাধারণ জনগণকে মূল্যবৃদ্ধির বোঝা বইতে হবে।” বিক্ষোভ শেষে, অংশগ্রহণকারীরা সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির প্রতি আরও দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব চকবাজার থানা সভাপতি আবদুল আলীম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সুফিয়া কামাল ফেলো ও নারী নেত্রী সায়মা হক, বিশিত নারী নেটওয়ার্কের সাধারন সম্পাদক জান্নতুল ফেরদৌস,  এডাব চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী মোহা্ম্মদ ফোরকান,  যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সাইকা আফসার, এসোসিয়েট মেম্বার, ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রোজাইন রাফি, সাংগঠনিক সম্পাদক, ক্যাব যুব গ্রুপ চবি, ইয়ুথ পিপলস অব বাংলাদেশ এর সমন্বয়ক সিরাতুল মুনতাহা, আইএসডিই বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী আবু হাসান আজমী আজমী, আইএসডিই কমিউনিটি সার্পোট অফিসার মোঃ রাইসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করেন, যারা বাংলাদেশে জ্বালানীর নিরাপত্তা ও একটি সবুজ ভবিষ্যতের জন্য তাদের অব্যাহত সমর্থন জানিয়ে আসছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট