1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিজয় র‍্যালী ও সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৯ পঠিত

 

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রামে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (AWCRF)। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালীটি। র‍্যালীতে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল, রহমান আদর্শ শিক্ষালয়,প্রাইমভিউ পাবলিক স্কুল আব্দুস ছমদ (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার অংশগ্রহণে সংগঠনের নেতৃবৃন্দ, নারী-শিশু অধিকারকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

র‍্যালী শেষে এক আবেগঘন পরিবেশে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠার শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন,
“বিজয়ের এই দিনে আমাদের অঙ্গীকার—একটি বৈষম্যহীন, মানবাধিকারসম্মত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। নারী ও শিশুর অধিকার রক্ষায় সংগঠনটি ভবিষ্যতেও আপসহীনভাবে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

এই সময় উপস্থিত ছিলেন, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ সুমন, প্রাইম ভিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, মহিলা সম্পাদক সামসুন নাহার সামু প্রমূখ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিজয় র‍্যালী ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান বিজয় দিবসকে ঘিরে চট্টগ্রামে সৃষ্টি হয় দেশপ্রেম ও ঐক্যের এক অনন্য আবহ।

পরিবেশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মাওলানা মোঃ ইলিয়াস হোসাইনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সামপ্তি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট