1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম আটক বোয়ালখালীতে মনির আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ বিলুপ্তির পথে সমাজব্যবস্থা, বাড়ছে পারিবারিক কলহ। -আলমগীর আলম

চট্টগ্রামে জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল থেকে

  • সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৬১ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও ও বৈশাখী মেলার ১১৫তম আসর লালদিঘী ময়দানে আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা এবং মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে ‘আব্দুল জব্বার স্মৃতি কুস্তি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলিদের জার্সি এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

মেলা আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারী বলেন, “১৯০৯ সালে এই মেলার প্রথম আয়োজন হয়। এরপর থেকে কখনও বন্ধ হয়নি। তবে ২০২০ ও ২০২১ সালে কোভিড সংক্রমণের কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। এরপর ২০২২ সালে বলী খেলা ও মেলার আয়োজন করা হয়। আগামী ২৫ এপ্রিল ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে ১১৫তব আসর শুরু হবে। প্রতিযোগিতায় অংশ নিতে এক দিন আগে থেকেই বলীরা চট্টগ্রামে অবস্থান করবেন।”

ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। পরবর্তীতে সেটি আব্দুল জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়। এর জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে।

বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের ১২ তারিখে লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা। খেলার আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত তিন ধরে লালদিঘীর মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বসে বৈশাখী মেলা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট