1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ৭ বছরের শিশু ইন্না।

  • সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪১৪ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

মা বাবার সাথে বায়না ধরে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ৭ বছরের শিশু ইন্না।ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী ইন্নার এই প্রচেষ্টা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে শহরের জিইসি মোড়ের সামনে গিয়ে দেখা যায়, হাতে লাঠি নিয়ে রিকশা, মোটরসাইকেল ও ইজিবাইকক চালকদের সুশৃঙ্খলভাবে সড়কে চলাচলের আহ্বান করছেন ইন্না
। ইন্নার হাতে থাকা একটি দিকনির্দেশক লাঠি দিয়ে তিনি যানবাহনগুলোকে সারিবদ্ধ ভাবে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। সড়কের চলাচলরত যানবাহনগুলো তার নির্দেশ পালন করছেন। ইন্নার এমন উদ্যোগে খুশি হয়েছেন তার মা মুক্তা আক্তার সহ পথচারীরা।

ইন্নার মা মুক্তা আক্তার বলেন, আমার মেয়ে ইন্নার
উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। ছাত্র-ছাত্রীদের এমন উদ্যোগ বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে দেখে আমাকে গত দুইদিন ধরে বলতে লাগলো আম্মু আমিও ট্রাফিকের দায়িত্ব পালন করবো।

তখন আমি ওকে যখন নিতে আসছি তখন আমাকে বলে, আম্মু আমাকে কিছুক্ষণ ট্রাফিকের দায়িত্ব পালন করতে দাও, বাসায় গিয়ে রাতে বই পড়বো। ওর কথার পড়ে আর বাড়ি ফেরানোর চেষ্টা করিনি। আজ থেকে ও কাজ করছে, আমি দূর থেকে ওর সঙ্গে আছি। ইন্নার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আমি।

প্রথম শ্রেণির শিক্ষার্থী ইন্না বলে, এই জায়গায় সব সময় পুলিশ আঙ্কেলরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেন। কিন্তু কয়েকদিন পুলিশরা দায়িত্ব পালন করছেন না। তাই মাঝে মাঝেই বিশৃঙ্খলা হচ্ছে। এজন্য শৃঙ্খলা ফেরাতে আমি নিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। অটো ও রিকশা চালক আঙ্কেলরাও আমার কথা শুনছেন, খুবই ভাল লাগছে।

শিশু ইন্না তাবাচ্ছুম চট্টগ্রাম শহরের বাকলিয়া চাক্তাই এলাকার মনিরুল ইসলাম রিয়াদের মেয়ে সে বাকলিয়া কল্পলোক আবাসিক ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশু ইন্না তাবাচ্ছুম তানসিম চট্টগ্রাম শহরের বাকলিয়া কল্পলোক আবাসিক ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম শহরের, কাজির দেউরি জামাল খান লালদীঘির পাড় ,বদ্দারহাট, কালামিয়া বাজার,চকবাজার, জিইসি, লালখান বাজার, আগ্রাবাদ,পতেঙ্গা, চট্টগ্রাম মেডিকেল কলেজ,পাঁচলাইশ মুরাদপুর বিভিন্ন সড়কে
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট