1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

  • সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪৯ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ।

স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার দেওয়ানজী পুকুরপাড়ে একাকী বসবাসরত স্কুল শিক্ষিকা পলি চৌধুরীর (৪৬) মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। তালাবদ্ধ বাসা থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১০ মে) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানা পুলিশের এসআই রাশেদ জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলি চৌধুরী দীর্ঘদিন ধরে ওই বাসায় একা বসবাস করতেন। গত শনিবার থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সাড়া না পেয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

রবিবার দুপুরে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা সন্দেহ করেন এবং পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে প্রবেশ করেই তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, তিনি শান্ত স্বভাবের এবং শিক্ষাক্ষেত্রে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। ঘটনাটি এখন রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্তাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট