1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে নারী আইনজীবীর গলা থেকে চেইন ছিনতাই

  • সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে প্রকাশ্য দিবালোকে বাসভর্তি মানুষের সামনে নারী আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা বলেন, চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আসলে বাসের গতি কমে যায়। সেখান থেকে সাত-আট জনের একটি গ্রুপ বাসে ওঠেন। তারা এসে আমাকে টার্গেট করেন। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে সবাই দ্রুত নেমে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, আইনজীবীর চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট