1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইসলামে বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ -মহিউদ্দীন কাদের ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূজপুরে আনন্দ মিছিল ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে ১২০০ কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ বোয়ালখালীতে মৎস্যচাষিদের মাঝে চাষ উপকরণ বিতরণ

চট্টগ্রামে ৬ষ্ঠ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

  • সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ পঠিত

 

মোহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামে শুরু হয়েছে ৬ষ্ঠ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ–২০২৬। দেশি-বিদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে জমে উঠেছে এ আয়োজন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৭টায় নগরের কাজীর দেউড়ী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রামের অর্থনীতিকে আরও গতিশীল করবে। দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পণ্য বিনিময়ের মাধ্যমে নতুন বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে। চট্টগ্রাম বন্দরনগরী হিসেবে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, এই মেলাও সেই ধারাবাহিকতাকে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আয়োজক প্রতিষ্ঠান মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া এবং সঞ্চালনা করেন আঁখি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহামুদ ফারমার। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। পাকিস্তানের ব্যবসায়ী আফসা মনসুর বলেন, “বাংলাদেশের বাজার সম্ভাবনাময়। এই মেলার মাধ্যমে আমরা আমাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরতে পারছি, যা ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে।”

ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর বলেন, “চট্টগ্রামে এমন আন্তর্জাতিক মেলা আয়োজন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে হওয়া উচিত।”

এছাড়াও বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান ও চীনসহ বিভিন্ন দেশের দুই শতাধিক স্টল রয়েছে। এখানে কাপড়, ক্রোকারিজ, গৃহস্থালী পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

২১ এপ্রিল থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৬ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট