1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

  • সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪৯২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ফারজাদ হোসেন সাজিদ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, দুপুর ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট