1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব

চট্টগ্রাম ডবলমুরিং মডেল থানার পুলিশের অভিযানে ৩ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার।

  • সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

ডবলমুরিং মডেল থানার এসআই/আহলাদ ইবনে জামিল পিপিএম, এসআই/নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৫/০২/২০২৫ খ্রিঃ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন বারেক বিল্ডিং মোড়ে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে আসামী ১। জাহিদুল ইসলাম (২৪), ২। মোঃ জুয়েল (৪৫), ৩। তারেক (২৫) দেরকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ১। বিভিন্ন সাইজের ০৪ টি সেলাই রেঞ্জ, ২। ০১টি ধারালো টিপ ছোরা, ৩। ০১টি কাঠের হাতলযুক্ত কাঁচি, ৪। ০২টি স্ক্রু ড্রাইভার, ৫। নগদ ২,১২,০০০ /- টাকা উদ্ধার করেন। উক্ত আসামীরা অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ ডবলমুরিং মডেল থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ডাকাত এবং ডাকাতদলের সক্রিয় সদস্য। উল্লেখ্য যে, আসামীদের গ্রেফতারকালে আসামীদের নিকট থাকা ধারালো ছোরার আঘাতে এসআই/আহলাদ ইবনে জামিল পিপিএম এর বাম হাতের বাহু, বাম কানে কাটা জখমপ্রাপ্ত হয়ে এবং সঙ্গীয় এসআই/নজরুল ইসলাম নীলাফুলা জখম প্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। আসামীদের লুটকৃত টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা ও মারামারিতে আসামী তারেক আহত হয়। বর্তমানে আসামী তারেক পুলিশী পাহাড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট