1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি

চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৪৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

২৬ অক্টোবর মইজ্জারটেক কলেজ বাজার সংগঠনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন- দলকে সুসংগঠিত করে আগামীর নতুন বাংলাদেশ বির্ণিমান করতে হবে। অনিয়ম দূর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের একযুগে কাজ করতে হবে। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ডাঃ এমদাদুল হাসান বলেন- ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের মানুষের অধিকার আদায়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে গণঅধিকার পরিষদ। আগামী দিনেই এদেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে গণঅধিকার পরিষদ। আপনাদের সকলের দোয়া এবং সমর্থন নিয়েই এগিয়ে যাবে গণঅধিকার পরিষদ। তিনি আরও বলেন- সকল দুর্নীতি দুঃশাসন ট্রাকে ভরে বঙ্গবোসাগরে নিক্ষেপ করতে হবে। এজন্য সকল নেতা কর্মীদের গণঅধিকার পরিষদের মার্কা ট্রাককে জনগণের কাছে পৌছিয়ে দিতে আহবান জানায়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়ক মহিউদ্দীন কাদের, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ সেলিম, বাহার উদ্দীন, গণঅধিকার পরিষদের ডাঃ বি কে দত্ত, মুজিবুর রহমান, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলমগীর, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আরজু, মিনহাজ, সোবহান, যুব অধিকার পরিষদের নবাব আরাফাত, মোঃ রোকন সহ গণঅধিকার পরিষদের সকল ছাত্র, যুব, শ্রমিক,পেশাজীবী নের্তৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট