1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

  • সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৯২ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ২৬ মার্চ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ।চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির অন্যতম সদস্য গ্লোবাল টেলিভিষনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ওয়াল্ড প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ও বর্তমানশৃঙ্খলা ও ব্যবস্থপনা কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম,দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক এ কেএম জহুরুল ইসলাম।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব সভাপতির বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার ইতিহাসকে যতই বিকৃতি করুক নাকেন শহীদ জিয়াকে গণমানুষের হৃদয় থেকে মুছতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়ার জানাযায় চট্টগ্রাম ও ঢাকায় লক্ষ লক্ষ মানুষের ঢলপ্রমাণ করে জিয়া কত জনপ্রিয় ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়েনের সভাপতি ও বাংলাদেশ সংবাদসংস্থা (বাসস) চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ বলেন, স্বাধীনতা যুদ্ধের সূর্যসন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে নিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকার ইতিহাসের বিকৃতি ঘটিয়ে যে নোংরা খেলায় মেতে উঠেছিল স্বাধীনতা যুদ্ধেরনায়কদের নিয়ে এ ধরনের নোংরামী রনজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়াযা বেনা।তাদের এতহীন প্রচেষ্টার পরও শহীদ প্রেসিডেন্ট জিয়াকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি।দেশে যার যেম তাদর্শথাকুকনা কেন বাংলাদেশের স্বাধীনতা ও অখন্ডতার সাথে কোন আপোষ করা যাবে না।

বীর মুক্তি যোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে পেশা জীবিদের মধ্যে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সাংবাদিক রাযূগপৎ ভাবে মুক্তি যুদ্ধের সময় সশস্ত্র ও কলম যুদ্ধ করেছেন। রণাঙ্গনে অনেক সাংবাদিক পাক বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছেন। অনেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে আলোক উজ্জ্বল ভূমিকা রেখেছেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, নিউজ গাডেন সম্পাদক কামরুল হুদা, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সাংবাদিক ওয়াহিদ জামান, দৈনিক মানবকন্ঠের সাবেক ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, বিজনেস স্ট্যান্ডার্ড এর সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন চৌধুরী, ঢাকা ট্রিবিউনের রিপোর্টার নাসিরুদ্দীন রকি, দৈনিক পূর্বদেশের ক্যামেরা পার্সন জাহেদুল তালুকদার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট