1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

  • সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৪৮ পঠিত

আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ১০/০৩/২৫ খ্রি. তারিখে চট্টগ্রাম মহানগরের তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেটে রমজান মাসে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ফারজানা নাজনীন সেতু ও জনাব মোঃ আসিফ জাহান সিকদার।
অভিযান চলাকালে বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের বিভিন্ন লাইসেন্স না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

একই দিনে বহদ্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি), চান্দগাঁও সার্কেল ভূমি অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এসময় দোকানে প্রদর্শিত মূল্য তালিকার দরের চাইতে বেশি দরে লেবু বিক্রির কারণে ১টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বহদ্দারহাট বাজারের অন্যান্য দোকানে পণ্যে মূল্য ও ওজন যাচাই করা হয়।
এদিকে পাহাড়তলী ও অলংকার মোড়ের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল ভূমি অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ২টি মামলায় মোট ৪,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট