1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩২০ পঠিত

 

বিশেষ প্রতিবেদক , চট্টগ্রামঃ

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এ লক্ষ্যে গত ২১-০৪-২০২৬ ইং তারিখে সন্ধ্যা ৬টায় আগ্রাবাদস্থ সৌদি বাংলা রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস. এম. আজিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভি চট্টগ্রামের ব্যুরো চীফ মোহাম্মদ নুরুল কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাজেদুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক রিপন, মোঃ শহিদুল ইসলাম , মুহাম্মদ সফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, ফরহাদুল হাসান মোস্তফা, মোঃ রিয়াজ উদ্দিন, এইচ.এম. মিজানুর রহমান ফরাজী, মোঃ নুরুল আবসার কায়সার, মোঃ আরাফাত মজুমদার, বিধান ঘোষ লিটন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) (দৈনিক ইনফো বাংলা, ডেইলি মর্নিং টুডে) সভাপতি এবং মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) (জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সিনিয়র সহ-সভাপতি: মোঃ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক রিপন। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সফিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সুমন সেন, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, মোঃ কামরুজ্জামান।

সাংগঠনিক সম্পাদক: ফরহাদুল হাসান মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক:ইঞ্জিনিয়ার মোঃ লোকমান গাজী মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ ইব্রাহিম মিন্টু।

অর্থ সম্পাদক: এইচ.এম. মিজানুর রহমান ফরাজী, সহ-অর্থ সম্পাদক: মোঃ শামসুদ্দিন। দপ্তর সম্পাদক: মোঃ নুরুল আবসার কায়সার, সহ-দপ্তর সম্পাদক: ফারুক আহমেদ ঢালী। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আরাফাত মজুমদার, সহ-প্রচার সম্পাদক:, মোঃ জামাল।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম লিটন।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক:
মোঃ শহীদুল ইসলাম ,সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ কামাল হোসেন (ভিশন নিউজ টিভি)। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মামুনুর রশিদ। সাংস্কৃতিক সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন।

পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক: বিধান ঘোষ লিটন। মানবাধিকার বিষয়ক সম্পাদক: আবদুল আজিজ,সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোঃ জামাল উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদিকা: নারগিস আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: এ্যামিলি বেগম। সদস্য: আবদুল হালিম নিরব, জয়ন্ত দে।

সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন এস.এম. আজিজ, মোহাম্মদ আবদুল আজিজ, আশিক ইবনে সাফা এবং এস.এম. খোরশেদ উল্লাহ রজায়ী।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত সংকট মোকাবেলায় সংগঠনকে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) বলেন, এই কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সমাপনী বক্তব্যে বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠন দৃঢ় অবস্থান নেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট