1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি

  • সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩১১ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ইউনিটে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। এ দফায় পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

রবিবার (১৫ জুন) সিএমপি সদর দপ্তর দামপাড়া থেকে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলমকে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন খানকে বদলি করে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে বদলি করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট