1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

চাঁটগাইয়্যা নওজোয়ান’র বৃক্ষরোপন কর্মসূচী

  • সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৭৮৩ পঠিত

চাঁটগাইয়্যা নওজোয়ান’র বৃক্ষরোপন কর্মসূচীতে বক্তারা
বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়ন হোক সোনার বাংলাদেশ

১৮ জুন বিকেল ৪টায় কদম মোবারকস্থ এম.ওয়াই স্কুল মাঠ প্রাঙ্গনে চাঁটগ্যাইয়া নওজোয়ান’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা এডভোকেট মহিবুল্লাহ চৌধুরী (এ.পি.পি.), উপদেষ্ঠা ও মহিলা কাউন্সিলর আনজুমান আরা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল, মোঃ গিয়াস উদ্দিন, তফসীর এলাহী চৌধুরী, সাফাত ইব্রাহীম, মোঃ নুর জামাল চৌধুরী, মোনায়েম খাঁন, শিল্পী অচিন্ত্য দাশ, ইলিয়াছ ইলু, মোঃ মঞ্জুর আলম, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক, সীমা সেন, রূপা রোজালিন, ওমর আলী রনি, রায়হান সুলাতানা নিহা। এসময় আরো উপস্থিত ছিলেন জানে আলম জনি, মোজাহেরুল ইসলাম, জাহিদ তানসির, শিপন দাশ, আবুল কালাম, সাবিনা ইয়াছমিন তুলি, মাহাবুবা রহমান শিপু, এ.বি.এম মাসুদ, মোঃ মনির হোসেন, মোঃ সাইফ উদ্দিন, সাবরিনা সাবা প্রমুখ। বক্তারা বলেন, বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়ন হোক আমাদের এই সোনার বাংলাদেশ। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। পরিবেশ রক্ষা করতে হলে শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে, সে জন্য যতœও করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। বক্তারা সকলকে নিজ নিজ আঙিনায়, বাড়ীর ছাদে, রাস্তার ধারে, পুকুর পাড়েসহ খালি জায়গায় অন্তত একটি করে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপন করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট