1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

জাতীয় গনহত‌্যা দিব‌সে চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে আ‌লোচনা সভা।

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৪৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ২৫শে মার্চ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, জনাব মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি, মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা পুলিশ, সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার, মোঃ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ শরীফ উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই ভয়াল ২৫শে মার্চ রাতে শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন ও একরামুল করিম। তাঁরা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার কথা বলেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি হিসেবে জেলা প্রশাসক জনাব ফরিদা খানম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের ঐক্যবদ্ধ আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট