1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৭১৫ পঠিত

আজ ২৬-মার্চ-২০২৩ইং, রবিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুরআন তেলাওয়াত, হামদ- নাত, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া-মুনাজাত মাদরাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন ও উপাধ্যক্ষ ড. সাইফুল আলম আলোচনায় অংশ নেয়।
আলোচনায় অংশ নিয়ে মাদরাসার অধ্যক্ষ মহোদয় মহান স্বাধীনতা জন্য যাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন তাদের গৌরবময় ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁর বক্তব্যে বলেন – স্বাধীনতার যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের প্রতি তাঁদের ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ প্রজন্ম ও আমাদের ছাত্রীদেরকে স্বাধীনতার সত্য ও নির্ভরযোগ্য ইতিহাস জানাতে হবে। একজন সত্যিকার আদর্শ শিক্ষক পারেন জাতিকে সঠিক ও নির্ভরযোগ্য ইতিহাস তুলে ধরতে ।
তাই আমাদেরকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।

এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকলের মাগফিরাত ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট