1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

জামেয়া মহিলা কামিল মাদরাসার আলিম-২৫ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত

  • সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৮৮ পঠিত

 

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় চট্টগ্রামের সুনামধন্য ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা শতকরা ৯৮.৯২ ভাগ পাশের মাধ্যমে ঈর্ষণীয় সাফল্য অব্যাহত রেখেছে । এবার ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯২জন উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে  ‘এ’ প্লাস ১৯জন, ‘এ’ ৪২জন, ৩১জন এ মাইনেস-গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ১জন পরীক্ষা চলাকালীন সময় অসুস্থ হওয়ায় কয়েক বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি।

দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত মাদরাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭,২০১৮  প্রদতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও গৌরব অর্জন করেছে।

এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মহান আল্লাহ তা’আলা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া এবং মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট