1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

জামেয়া মহিলা কামিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপিত

  • সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬৪ পঠিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৮ টায় জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ইবতেদায়ী শাখা সমূহের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শন, ১১টা হতে দাখিল,আলিম ও ফাযিল স্তরের কিরাত, হামদ, নাত, ইসলামি সংগীত পরিবেশন, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল-২০২৪ খ্রিঃ মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মহোদয় মহান ভাষা শহিদদের গৌরবময় ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁর বক্তব্যে বলেন- পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষা বাংলার জন্য নিজের তাজা রক্ত দিয়ে শহিদ হয়েছে। তিনি ছাত্রীদেরকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরে মাতৃভাষা বাংলা অধিক চর্চা, শুদ্ধভাবে লিখতে ও শিখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ভাষা শহিদদের গৌরবময় ইতিহাস জানার মাধ্যমে
দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।

এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে মহান ভাষা শহিদদের, ফিলিস্তিনের স্বাধীকার যুদ্ধের শহীদদের মাগফিরাত ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং শান্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট