1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

জামেয়া মহিলা কামিল মাদ্রাসার সভাপতির ইন্তেকালে শোক প্রকাশ ও দোয়া মাহফিল সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৬ পঠিত

 

দেশের বৃহৎ দ্বীনি সংস্থা আনজুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঐতিহ্যবাহী  জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ মহসিন অদ্য ২৫/০৯/২০২৪ খ্রি বুধবার সকালে ইন্তেকাল করেন । “ ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন।

তিনি গাউসে জামান,বানীয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হুজুর কেবলা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’ র একনিষ্ঠ মুরিদ ছিলেন। আমৃত্যু তিনি আনজুমান , জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা ও সুন্নিয়তের বিশাল খিদমাত আনজাম দেন এবং অত্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান পদে থেকে আমাদের অভিভাবকত্ব করেন । তাঁর ইন্তেকালে অত্র মহিলা মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত।

মরহুমের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে বুধবার সকাল ১১ টা হতে মাদ্রাসায় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পবিত্র খতমে কুরআন মাজিদ, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দঃ), খতমে তাহলিল, মিলাদ-কিয়ামের আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ ড . মোহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন- আলহাজ্ব মোহাম্মদ মহসিন সাহেব একজন নিবেদিত প্রাণ ছিলেন। সিলসিলা,আনজুমান,জামেয়া, গাউসিয়া  কমিটি ও সুন্নিয়তের খেদমত করে গেছেন। তাঁর ইন্তেকাল সুন্নি অঙ্গে গভীর শূন্যতা হয়েছে। বুধবার রাত ৯টায় জামেয়া ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরিশেষে মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও রফ’য়ে দারাজাত কামনা করে মুনাজাত করেন অধ্যক্ষ ড . মোহাম্মদ সরওয়ার উদ্দীন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট