1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে আর্জেন্টিনা

  • সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৮৯৬ পঠিত

স্পোর্টস ডেস্কঃ

কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা । আরও পরিষ্কার করে বললে, লিও মেসির আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়। আরও অনেকে উঠে এসেছেন, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন। সেটা পারেন বলেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। ২-০ এগিয়েও চাপ বেড়েছিল। পরিবর্ত হিসেবে নামা ওয়েহস্ট জোড়া গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল হয়নি। টাইব্রেকারে প্রথম দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় আর্জেন্টিনার। সেমিফাইনালে সামনে ক্রোয়েশিয়া। লিও মেসির এটাই শেষ বিশ্বকাপ, শেষ সুযোগও। এই ম্যাচ জিতে ট্রফির দিকে আরও একটা ধাপ এগোলেন লিও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট