1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

তুরস্ক ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহ

  • সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৩৪ পঠিত

 

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসন আহমেদ ইয়ানির সাথে সাক্ষাৎ করেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলি। আজ ২৪ জুন তুরস্কের আঙ্কারায় ইলেকশন ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারপারসন আহমেদ ইয়ানির বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের অনেক ভালোবাসা। বাংলাদেশের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আমি আগ্রহী। এ সময় ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনকে উত্তরীয় পরিয়ে দেন এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। ইলেকশন মনিটরিং ফোরামের কার্যক্রমের চিত্র প্রত্যক্ষ করে তিনি সংগঠনের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন বেসরকারি এ ধরনের সংগঠন ব্যাপক কাজ করতে আমি কম দেখেছি, আগামীতে ইএমএফ এর সাথে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের যোগাযোগ অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন ও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবেদন উভয়ে বিনিময় করেন এবং চেয়ারপারসন আহমেদ ইয়ানির ইএমএফ চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট