1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব

দেশ ও সমাজ গঠনে সুফিবাদ চর্চার বিকল্প পথ নেই : নুর মোহাম্মদ রানা

  • সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৭১ পঠিত

জামশেদুল ইসলামঃ

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইসলাম ও পবিত্র রমজান শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

২১শে রমজান ২২ মার্চ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাষ্টার মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুর,মাইজভান্ডার দরবার শরীফের শাহাজাদা সৈয়দ নাফিসুর রহমান আল মাইজভাণ্ডারী,ইয়াকুব ভান্ডার দরবারের শাহজাদা মোহাম্মদ রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া),ফোরামের ভাইস চেয়ারম্যান ও এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ,যুগ্ম-মহাসচিব মোঃ ইলিয়াস সোহেল,সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী,নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন,বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা এম সোলায়মান ফরিদ,পীরজাদা অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী,ওসখাইল দরবারের শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া,মতিভাণ্ডার দরবারের শাহজাদা আনোয়ার শাহ মাইজভান্ডারি,দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান এস এম পিন্টু,দৈনিক আইন বার্তা চট্টগ্রামের ব্যুরো চীফ রিপন চৌধুরী,সিনিয়র সাংবাদিক রাজিব সেন প্রিন্স,সাংবাদিক এস এম আমিন,শাহজাদা আজগর শাহ্ ঈসাপুরী, রেনেস্কোঁ স্যুয়েটারের পরিচালক মোহাম্মদ মুসা,বিশিষ্ট সমাজসেবক লেখক মোহাম্মদ হারুন পাশা,ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক এস এম ইয়াকুব,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হায়দার আলী,বিশিষ্ট রাজনীতিবিদ শেখ আলাউদ্দিন,ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখর উদ্দিন,অর্থোপেডিক্স ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন,সাংবাদিক আইয়ুব মিয়াজী, সাংবাদিক জামসেদ,নাজমুল হুদা সাকিব, আনিছ মোহাম্মদ বিবলু প্রমুখ।

বক্তারা বলেন,দেশ সমাজ পরিবার ও জাতি গঠনে সুফিবাদ চর্চার কোন বিকল্প নেই। দেশের চলমান রাজনৈতিক ও উগ্রপন্থীদের অরাজকতা ঠেকাতে সকল দরবার ও সুফি পথের ও মত আদর্শের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী শাহজাদা ছৈয়দ নাফিসুর রহমান আল-মাইজভান্ডারী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট