1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

নির্বাচনের ষড়যন্ত্র এড়িয়ে চলতে নেতাকর্মীদের সতর্ক করলেন আলহাজ্ব এরশাদ উল্লাহ

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ প্রকাশ করেছেন। তাই প্রত্যেক নেতাকর্মীকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বোয়ালখালীর ৬নং পোপাদিয়া ইউনিয়নের বাইঘ্যের টেক এলাকায় পোপাদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীতের ঢাকসু নির্বাচনে কারচুপির উদাহরণ তুলে ধরে সতর্ক করে তিনি আরও বলেন, যারা নির্বাচনী কারচুপিতে জড়িত ছিলেন, তারা আসল রহস্য জানে। আগামী নির্বাচনে এমন ষড়যন্ত্র ও প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

সদ্য ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের প্রসঙ্গ উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, জামায়াতে ইসলামী ইনসাফের নামে ইসলামী ব্যাংকের পাঁচ হাজার কর্মকর্তা চাকরি ছিনিয়ে নিচ্ছে, যাতে তাদের কর্মীদের ইসলামী ব্যাংকে নিয়োগ দিতে পারে। এতে তারা মনে করছে নির্বাচনে পোলিং বা প্রিসাইডিং অফিসার দিয়ে ভোট কারচুপি করবে। তবে বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নেবে না।

বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জাকের হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য  শওকত আলম, দক্ষিণ জেলা বিএনপি সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুদ্দিন, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আবদুস সালাম।

পোপাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম মুন্সী, মুহাম্মদ শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম শাহিন, দিদারুল আলম রিটন মেম্বার, শাহেদা আকতার শেফু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট