1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

পটিয়ায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮১ পঠিত

গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ অক্টোবর মঙ্গলবার পটিয়া উপজেলা গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ডা. বি.কে দত্তের সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ডা. এমদাদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে ডা. এমদাদুল হাসান বলেন- বিকল্পধারার রাজনীতি চর্চা করতে এবং দেশকে প্রকৃত অর্থে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হলে ভিপি নুরের হাতকে শক্তিশালী করতে হবে। ভিপি নুর এই প্রজন্মের ভাসানী, যিনি সর্বদা জাতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে গণ অধিকার পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন পটিয়া উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. মামুন, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আরাফাত হোসেন নবাব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন রাফি, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আল আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি গোলাম সুবহান, সাধারণ সম্পাদক একরাম হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান ও মো. মানিক সহ উপজেলা ছাত্র, যুব,গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং নবীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট