1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ

  • সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌরসভা সদরে মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।
হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও মরহুম হাজী আবদুস ছাত্তারের ছেলে।
২৬ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতোয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। থানার অভিযোগ ও
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন
শাহজাহান চৌধুরী নামে এক ব্যাক্তি। তিনি পরবর্তীতে দোকানটি মো. ইমরান নামের এক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া (সাব-লেট) হিসেবে হস্তান্তর করেন।
শনিবার রাতে মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে প্রথমে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
পরে শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও মোতোয়াল্লির কথা-কাটাকাটি শুরু হয়।
এর একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতোয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আহত মোতোয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগীর নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
মূলত মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেওয়ার উদ্দেশেই তারা এই ঘটনা ঘটিয়েছে।

তবে শাহজাহান চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী আমি । তিনি দাবি করেন, মোতোয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হন।
আমি তাকে কোনো মারধর বা কিল-ঘুষি মারিনি,তিনি একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আবু ছিদ্দিক এসংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে শনিবার রাতে পটিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ে করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট