1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

  • সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০২১ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত।

শুক্রবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩ ঘটিকায় তুলাবান স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে আয়োজক “মুসলিম ব্লক মাতাব্বর পাড়া ছাত্র সংঘ” এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটি সভাপতি ও মারিশ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতাব্বর পাড়া সমাজ লিডার মোঃ হযরত আলী মাতাব্বর, মোঃ মোক্তার হোসেন সোহেল, মোঃ শামসুদ্দিন, মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় মুখোমুখি হয় “মাতাব্বর পাড়া বিবাহিত টিম” বনাম “মাতাব্বর পাড়া অবিবাহিত টিম। খেলায় মাতাব্বর পাড়া অবিবাহিত টিম’কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় মাতাব্বর পাড়া বিবাহিত টিম।

খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে খেলাধুলার এমন আয়োজন হবে বলে জানান।

খেলা শেষে টুনার্মেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সকল খেলোয়াড়দের কে আগামীকাল সন্ধ্যা ৭ঘটিকায় বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট