1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

পাঁচলাইশ আবাসিক এলাকায় মশক নিধনে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

  • সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৮ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

পাঁচলাইশ আবাসিক এলাকা পাসপোর্ট অফিসের সামনে এবং আশপাশের পুরো এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম, জমে থাকা পানির উৎস ধ্বংস ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হয়। এ কার্যক্রমের সার্বিক তদারকি করেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল ইসলাম চৌধুরী, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা কল্লোল দাশ, আবু তাহেরসহ চসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। তারা মাঠপর্যায়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট