1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

প্রতিম‌ন্ত্রির মর্যাদা পে‌লেন ডাঃ শাহাদাত হো‌সেন।

  • সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৯৯ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। রোববার এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠিয়েছে সিটি করপোরেশন-২ শাখা । চিঠিতে বলা হয়েছে- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানের ডিও পত্রটি প্রেরণ করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। তবে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তিনটি কেন্দ্রে শূন্য ভোট দেখানোর পর ২৮টি কেন্দ্রেও তাকে শূন্য ভোট দেখানো হয়, যা অকল্পনীয়। এ মামলার রায়ে ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং রেজাউল করিমের জয় বাতিল করেন। পরে ৮ অক্টোবর ইসি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। ৩ নভেম্বর তিনি শপথ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট