1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টার মেডিকেল ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

  • সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৮৫৩ পঠিত

অস্মিত চক্রবর্তী অমিতঃ

বিডিএফ-স্টুডেন্টস উইং, চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টার মেডিকেল ফুটবল টুর্নামেন্ট -২০২৩” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক সফল মেয়র,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আ.জ.ম নাছির উদ্দীন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দিলীপ চৌধুরী, সভাপতি, পোস্ট-গ্র‍্যাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশন,ডাঃ সাইফুল ইসলাম বাদল,
সাধারণ সম্পাদক, পোস্ট-গ্র‍্যাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশন,ডাঃ আহমেদ রিজওয়ান আনোয়ার মাশরাফি,সদস্য, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এবং ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফ-স্টুডেন্টস উইং, চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি সাহেদ কামাল ও সঞ্চালনায় ছিলেন বিডিএফ-স্টুডেন্টস উইং,চট্টগ্রাম মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক আহসানুল করিম মাহরুস।
বিডিএফ-স্টুডেন্টস উইং, চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি সাহেদ কামাল বলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। বিভিন্ন মেডিকেলের স্টুডেন্টসদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ন সম্পর্ক তৈরিতে এই ধরনের ইন্টার মেডিকেল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।টুর্নামেন্টটি সফল ভাবে সম্পূর্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল টিম এবং উপস্থিত সকল অতিথিদের প্রতি তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট