1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন এডভোকেট বিউটি দত্ত অসুস্থ শরীর নিয়ে চট্টগ্রামে জব্বারের বলিখেলায় টানা তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা হুমনার বাঘা শরীফ বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনা—কী নেই! চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবে সদস্য মিলনমেলা ও সনদ বিতরণে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকার- সৈয়দ আবু মুসা সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী রুগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন বেতবুনিয়া বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অষ্টপরিষ্কা সংঘদান ও জ্ঞাতিভোজন পালন বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে ১৩ মাঝি মাল্লা নিয়ে নিখোঁজ ফিশিং বোর্ড।

  • সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারার সরেঙ্গা ঘাট থেকে ১৩ জন মাঝিমাল্লা নিয়ে ‘মা জননী’ নামে একটি ফিশিং ট্রলার গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এরই মধ্যে ট্রলারটি খুঁজতে আনোয়ারার উপকূল থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। কিন্তু ফিশিং ট্রলারটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত বুধবার (৩ জানুয়ারি) রাত আটটার দিকে সরেঙ্গা ঘাট থেকে জীবিকা নির্বাহ করার জন্য রওনা দেয় ট্রলারটি। ট্রলারে ১৩ মাঝিমাল্লা ছিলেন। তাদের মধ্যে আব্দুল মান্নান, আলী হোসেন, জালাল, দেলোয়ার, রায়হান। এবং ট্রলারটি মাঝি ছিলেন, কালু মাঝি প্রমুখ রয়েছেন।

ট্রলারটির মালিক মো. নিজাম উদ্দিন ও ওবাইদুল হক মুন্না বলেন, ‘ট্রলার রওনা দেওয়ার সময় ট্রলারে ১৫ দিনের খাবার দেওয়া হয়। বুধবার রাতে রওনা দেওয়ার পর শুক্রবার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তখন তারা আমাদের জানিয়েছিলেন ট্রলারের ইঞ্চিলের সমস্যা হয়েছে ট্রলার চলছে না। তারা এখন পানিতে ভাসছে। তখন তারা সেন্টমার্টিনের বাইরে ও টেকনাফের কাছাকাছি ৩০ ভিউ পানিতে (জেলেদের নিজস্ব ভাষা) নেটওয়ার্কের মধ্যে অবস্থান করছিলেন বলে জানান। পরে তখনই তাদের উদ্দেশ্যে আমরা আরেকটা ট্রলার পাঠাই। ট্রলারটি তিনদিন ধরে খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ পাইনি। বিষয়টি আমরা নৌ-পুলিশকে জানিয়েছি।’

গহিরা নৌ পুলিশের ইনচার্জ মো. ফারুক বলেন, ট্রলার নিখোঁজের বিষয়টা আমি শুনছি তবে কেউ লিখিতভাবে জানায়নি। আমি কোস্টগার্ড সাঙ্গু স্টেশনকে অবহিত করেছি। আমরা নির্বাচনী দায়িত্বে ছিলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট