1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পাহাড়তলী নোয়াপাড়া সমাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি  চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। আব্দুল মাবুদ সওঃ রোড দোকান মালিক সমবায় সমিতি লিঃ কার্যকরী পরিষদের সাধারণ সভা সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাকলিয়ায় ২২ নং বিট পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫৪৬ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানাধীন ২২ নং বিট কমিউনিটি পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে শাহ্ আমানত হাউজিং সোসাইটিতে অনুষ্ঠিত হয়।
শাহ আমানত হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক আনিস ওয়ারেচীর সার্বিক তত্বাবধানে বিট ইনচার্জ এস আই নিদর্শন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব রমিজ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপারেশন অফিসার সাজেদ কামাল, দৈনিক দেশবার্তা সম্পাদক লায়ন এম আবু ছালেহ্, বক্তব্য রাখেন যথাক্রমে সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবদুল মন্নান, সভাপতি মুবিনুল হক চৌধুরী, আলহাজ্ব রফিক আহমদ খান, সহ-সভাপতি ওমর ফারুক চৌধুরী, হাজী মোঃ সোলাইমান, মোঃ ইউসুফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ সামশুর রহমান, শবনম মুশতারি ও এস আই লুৎফুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রমিজ আহমেদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা, সেবনকারী, কিশোর গ্যাং, কিশোর গ্যাং লিডারসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন এবং বাড়ির মালিকদের সিসি ক্যমেরা ও ভাড়াটিয়াদের তথ্য ফরণ পূরণ করে থানায় জমা দেওয়ার জন্য বাড়ির মালিকদের আহ্বান জানান রমিজ আহমেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট