1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি নিহত ২, আহত ২

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৬২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

একটি প্রাইভেটকারকে (চট্টমেট্রো ল ১২-৯০৬৮) লক্ষ্য করে ব্রাশফায়ার করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ জন।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক‍্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন হৃদয় ও রবিন নামে আরও ২ জন।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান— আহতদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ২ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩ টার দিকে এক্সের রোডের গুলজার বেগম মোড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক ২টি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেটকারকে তাড়া করে। চলন্ত প্রাইভেটকারকে লক্ষ্য করে এক পর্যায়ে গুলি ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে থাকা চারজনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে সন্ত্রাসীরা।

সে সময় গাড়িতে থাকা গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় উপস্থিত সাংবাদিকদের পুলিশ জানায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সিএমপি উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম গোলাগুলির ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট