1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বোয়ালখালীতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষের প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপের ৭ম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী। পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাকলিয়া নোমান কলেজ ছাত্রলীগ নেতা আজমীর চাঁদাবাজি মামলায় আটক

  • সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৭১৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের একাধিক মামলার আসামি বাকলিয়া নোমান কলেজ ছাত্রলীগ নেতা আজমীর র‍্যাবের হাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) রাতে নগরীর বাকলিয়া থানাধীন কে বি কনভেনশনের সামনে থেকে তাকে আটক করে র‍্যাব-৭ ।

তাকে আটক করে বাকলিয়া থানায় সোপর্দ করা হলে বাকলিয়া থানা পুলিশ তাকে কোর্ট হাজতে প্রেরণ করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলার ওয়ারেন্ট থাকায় র‍্যাব তাকে আটক করে থানায় সোপর্দ করলে পরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ আরো জানায়, তার একাধিক মামলা রয়েছে, তবে বাকি সব মামলায় সে নিয়মিত জামিনে আছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাকলিয়া এলাকার একাধিক ব্যক্তির দাবি, নোমান কলেজ ছাত্রলীগ নেতা আজমীরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাং দিয়ে ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ জানান তারা। ছাত্রলীগ নেতা আজমীরের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক গণমাধ্যমেও চাঁদাবাজির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট