1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাঘাইছড়ি পৌর ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটির সম্মেলন অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৭ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাঘাইছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আলোচনা সভায় মধ্যে দিয়ে কমিটি গঠন করা হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
‎
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা ,পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দীন সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাজেদা বেগম,সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক সাবানা আক্তার।
‎
‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,পদ পদবী নিয়ে বসে থাকলে হবে না আগামী নির্বাচনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এলাকায় এলাকায় গিয়ে মা-বোনদের বোঝাতে হবে। ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট