1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় দৃশ্যমান স্বাস্থ্যঝুঁকি – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া রাজনীতিতে ট্যাগিং সংস্কৃতি: গণতন্ত্র চর্চার এক নীরব চ্যালেঞ্জ -মহিউদ্দীন কাদের পটিয়ার কচুয়াই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবর ফারুকীর উন্নয়ন পরিকল্পনা পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে চুয়েটের নবনিযুক্ত উপাচার্য সংবর্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কর আইনজীবী মাহবুবুল আলম হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আষাঢ়ী পূর্ণিমা: প্রজ্ঞার আলোয় মুক্তির অভিযাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

বিএনপি নেতা আসলাম ও লেয়াকতসহ চট্টগ্রামে ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  • সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপির প্রভাবশালী নেতা আসলাম চৌধুরী ও আলোচিত নেতা লেয়াকত আলীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল ঘোষণার পর চট্টগ্রামের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিনে মনোনয়ন সংগ্রহ ও দাখিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী দলীয় মনোনয়ন না পেলেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-৫ আসন থেকে শাকিলা ফারজানা ও বিএনপির সাবেক উপ-কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক এবং চট্টগ্রাম-৯ আসন থেকে নগর বিএনপির সাবেক নেতা আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সামছুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন ও শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, চট্টগ্রাম-২ আসনে গোলাম নওশের আলী, চট্টগ্রাম-৩ আসনে মোহাম্মদ এম আর ভুঁইয়া এবং চট্টগ্রাম-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আল হারুন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১৪ আসনে মো. আব্দুল হামিদ, মৌলভি মো. সোলায়মান, জাকের হোসেন, শফিকুল ইসলাম রাহী ও জসীম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বিএনপি নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখনো কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
এদিকে বিএনপির পক্ষ থেকে ঘোষিত প্রার্থীদের বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে দলটির অন্তত ছয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আসলাম চৌধুরী ও লেয়াকত আলী উল্লেখযোগ্য। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসনে প্রার্থী ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ওই সময় তিনি কারাবন্দি ছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে কাজী মো. সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। তবে এ আসনে আসলাম চৌধুরীর সক্রিয় উপস্থিতি ও সাম্প্রতিক তৎপরতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। একই আসন থেকে আলোচিত নেতা লেয়াকত আলীর মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ জানান, রোববার বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও হিসাব-নিকাশ নতুন করে জোরালো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট