1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

বিসিবির নতুন সভাপতি হলেন প্রথম টেস্ট সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল

  • সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৭৫ পঠিত

এম,আনিসুর রহমান

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ পাওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে গতকাল। গত বছরের আগস্টে সরকারের পটপরিবর্তনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন। ফারুকের পরিবর্তে নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ১৬ তম সভাপতি হলেন বুলবুল। আজ বিকেলে বোর্ড পরিচালকদের সভার পর এই সিদ্ধান্ত হয়। বুলবুলও এনএসসি কোটায় পরিচালক পদ পেয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিলও তাঁর ব্যাট থেকে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৮০ বলে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বুলবুল।
দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে। বুলবুল এখন দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এ ছাড়া হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, টুর্নামেন্ট ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন ট্রেনিং অ্যাডুকেশন কার্যক্রম পরিচালনা করেন। গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তাঁর পর ২১ আগস্ট ফারুক আহমেদ হয়েছিলেন বিসিবি সভাপতি। তাঁর প্রতি সরকারের চাপ ও পরিচালকদের প্রকাশ্য অনাস্থা দেখা দেয়। গতকাল রাতে ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের থাকা শেষ হয়ে যায়। এর আগে তিনি বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।
নতুন বিসিবি সভাপতি বুলবুল বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৫৩০ রান। তিন ফিফটিতে ওয়ানডেতে ৭৯৪ রান করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট