1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

বীর মু‌ক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান এর জানাযায় লা‌খো মানু‌ষের ঢল।

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০০ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

বীর চট্রলার কৃতি সন্তান মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, “নেতাদের নেতা’’ খ্যাত গন মানুষের অবিসংবাদিত জাতীয় নেতা ,বিনয়ী , প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোকাহত বীর চট্রলার আপামর জন সাধারন । শুক্রবার,২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ,সাবেক মন্ত্রী,‌ বি.এন.পি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার জানাযার নামাজ চট্টগ্রামের ঐতিহাসিক জামিয়েতুল ফালাহ জামে মসজিদ ময়দানে লক্ষ লক্ষ মুসল্লীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ বীর চট্রলার কৃতি সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করুন । না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের গণমানুষের নেতা, একজন নির্লোভ দেশ প্রেমিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির মাঠ থেকে একজন ভালো রাজনৈতিক নেতার বিদায়ে যে শুন্যতা তা অপুরণীয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় । সেই সাথে শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় । জানাযার নামাজ শেষে চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রামের বাড়ীতে নেয়া হয়েছে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এই কৃতি সন্তানকে ।জানাজায় লোকে লোকারন্য । মসজিদ ময়দানে লক্ষ লক্ষ মুসল্লীর অংশ গ্রহণে চট্রগ্রামবাসী শেষ বিদায় জানান এই গন মানুষের অবিসংবাদিত জাতীয় নেতাকে । ১৯৪৫ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া নোমান একসময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন । ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন।
মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে নোমান যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন তিনি। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন।
১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে ন্যাপের রাজনীতিতে তার পথ চলা। এরপর ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে।
১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণায়ের মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট