1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বীর মু্ক্তিযোদ্ধা এম মাহাবুবুল আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৬৫ পঠিত

চট্টগ্রাম মহানগর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব এম মাহাবুবুল আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী, স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ ৩০ জুলাই ২০২৪ (মঙ্গলবার) বাদে আছর উম্মর আলী সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. সামশুল আলমের সভাপতিত্বে ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনজুর হোসেন, হুমায়ুন কবির, মো. হোসেন, মোহাম্মদ ইদ্রিস, কফিল উদ্দিন, কুতুব উদ্দিন, এম মাহবুবুল আলম, মো. ইসমাইল, মোহাম্মদ আলমগীর, সাজ্জাদ আলী খান বাহাদুর, হাসান মুরাদ জকু, মোঃ সালাহ উদ্দিন, মো. নুর উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ কাউসার, এস এম জেড খসরু , মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী বেলাল শাহেদ, মোহাম্মদ নিশাত প্রমুখ।

স্মরণ সভায় এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ এবং এলাকাবাসী উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, বীর মু্ক্তিযোদ্ধা এম মাহাবুবুল আলমের অবদান সমাজ, ধর্ম, রাজনীতি, মুক্তিযুদ্ধসহ সবক্ষেত্রে অবিস্মরণীয়। পরিশেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম সোলাইমান কাসেমী (ম.জি.আ.) ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট