1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব।

ব্যক্তি স্বার্থে বিএনপির নাম যেন ব্যবহার না হয়, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তারেকের।

  • সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ পঠিত

মোঃ শেখ ফরিদ।

ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা এবং যেকোন মূল্যে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেছেন, অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে বসে থাকা যাবে না। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।

ব্যক্তি পছন্দ থাকলেও দলীয় যেকোনও সিদ্ধান্ত মেনে নিতে ধানের শীষের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। আমাদের যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনও বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট